চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ৩ মাসে ৫৪ ধর্ষণ!

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৬:৩৩ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত ৫৪ জন নারী ধর্ষণের শিকার হয়ে চিকিৎসা গ্রহণ করছেন। জেলাটিতে এর আগে ২০১৪ সালে ২৪৪ জন, ২০১৫ সালে ২২৮ জন ধর্ষণের শিকার হয়।

গত বছর ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর হিসেবে ১১টি সহ মোট মামলা হয়েছে মাত্র ৭৭টি। অর্থাৎ নির্যাতনের শিকার নারীদের বেশিভাগই আইনের দ্বারস্থ হয়নি। এই চিত্রকে ভয়াবহ উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সম্প্রতি চলন্ত বাসে ঘটে যাওয়া পরিবহণ শ্রমিকের স্ত্রীর গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই বেড়িয়ে এসেছে আরেকটি ধর্ষণের ঘটনার অভিযোগ। গত ২ এপ্রিল ৭ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মেয়েটি চ্যানেল আই অনলাইনকে বলেন, এক বছর আগে এলাসিন কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রের মোবাইলে পরিচয় পরে পরিণয়। গত মঙ্গলবার রাতে সে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে তাদের বাড়ি নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণ শেষে সে আমাকে একা রেখে পালিয়ে যায়। পরে দেলদুয়ার থানা পুলিশের সহায়তায় বাবা আমাকে বুধবার রাতে উদ্ধার করে বাড়ীতে নিয়ে নিয়ে আসে।

মেয়েটির বাবা জানায়, লোকলজ্জার ভয়ে প্রথমে আইনের আশ্রয় নিতে চাইনি। এ ঘটনায় মেয়ে অসুস্থ হয়ে পড়লে এলাকায় জানাজানি হয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করি। শুক্রবার ৬ জনকে আসামী করে টাঙ্গাইল মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছি। এখন পর্যন্ত কোন আসামী ধরা পড়েনি। মেয়েটির শারীরিক অবস্থাও ভাল নয়।

এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নূর মোহাম্মদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ধর্ষণের অভিযোগে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ায় ধর্ষণের আলামত নষ্ট হয়ে গেছে।

Reneta

এই মেয়েটির মতোই অনেকের ঘটনাই সামাজিক পটভূমির কারণে আইনের দ্বারস্থ হোন না নির্যাতনের শিকার হওয়া পরিবার।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, এক গবেষণায় দেখা গেছে, নারী ও কন্যা শিশুদের ঝুকিপূর্ণ অবস্থানের কারণেই এমন ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়াও টাঙ্গাইল একটু পাহাড়ী এলাকা হওয়ায় অধরাধীরা অপরাধ করে সহজে পালিয়ে যেতে পারে। এজন্য এই এলাকায় অপরাধের প্রবণতা বেশি।

টাঙ্গাইল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ পিপি কে. এম নাছিমুল আক্তার বলেন, বর্তমানের টাইব্যুনালের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে। একাধিক ভুক্তভোগিরা মামলার সুফল পেয়েছন। কয়েকজনের যাবজ্জীবন কারাদণ্ডও হয়েছে।

টাঙ্গাইলের মানবাধিকার কর্মী ও সাংবাদিক আতাউর রহমান আজাদ বলেন, ধর্ষণ বর্তমানে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে শুধু আইন দিয়ে নয় সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

টাঙ্গাইল পুলিশ সুপার সালেহ মোহম্মদ তানভীর বলেন, এবিষয়ে আইন অনেক কঠোর। ধর্ষণের কোন অভিযোগ পেলেই ঘটনার সত্যতা নির্ধারণে প্রাথমিক তদন্ত করা হয়। প্রমাণ পেলে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে আদালতে পাঠানো হয়। এর পরের বিষয়গুলো আদালতের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল- নারী নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT