চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে হিন্দু দর্জি হত্যার দায় স্বীকার আইএস’র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শনিবার দুপুরে হত্যাকাণ্ডের পর সন্ধ্যায় সাইট ইন্টিলিজিন্স গ্রুপের ওয়েবসাইটে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আইএস। এতে বলা হয়েছে, ‘আমাক নিউজ এজেন্সি’র মাধ্যমে বাংলাদেশের টাঙ্গাইল জেলায় হিন্দু দর্জিকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট(আইএস)।

গোপালপুর উপজেলার ডুবাইল কালিবাড়ি বাজারে দুপুরে নিজের দোকানের সামনে নিখিল চন্দ্র জোয়ারদার (৫০) নামে ওই ব্যক্তিকে হত্যা করা হয় বলে টাঙ্গাইল পুলিশ জানিয়েছে। ডুবাইল গ্রামের নলিনীকান্ত জোয়ারদারের ছেলে নিখিলের একটি দোকান আছে কালিবাড়ি বাজারে।

একটি মামলায় নিখিল তিন মাস কারাগারে ছিলেন বলে জানান গোপালপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল জলিল। ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং সমকামী অধিকারকর্মীদের যেভাবে হত্যা করা হয়েছিল, সেভাবেই ধারালো অস্ত্রের আঘাতে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়। পুলিশ কর্মকর্তা জলিল বলেন, বেলা সাড়ে ১২টার দিকে কালিবাড়ি বাজারে নিজের দোকানের সামনে হত্যাকাণ্ডের শিকার হন নিখিল। “একটি মোটরসাইকেল তিন যুবক নিখিলের দোকানে আসে। পরে কথা বলার জন্য দোকান থেকে রাস্তার পাশে নিয়ে এলোপাথারি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।”

হত্যাকাণ্ডস্থলে একটি ব্যাগ পাওয়া গেছে। তবে তার ভেতরে কী রয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল হত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT