টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। আর এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও ৫ জন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার গারোবাজার-সাগরদিঘী সড়কের গারোবাজার মুরাইদ ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুরের সরিষাবাড়ীর রুদ্রবয়ড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২২) একই উপজেলার চর ভিন্নপুর গ্রামেরর আব্দুর রশিদের স্ত্রী করুনা বেগম (৩০)।
এ ব্যাপারে ঘাটাইলের সাঘরদিঘী ফাঁড়ির ইনচার্জ মো জাকির হোসেন বলেন, পরিবারের সদস্যরা ভাড়া করা একটি সিএনজি চালিত অটোরিক্সাযোগে গাজীপুর থেকে সরিষাবাড়ীর দিকে যাচ্ছিল। এসময় দুপুর ২টার দিকে অটোরিক্সাটি গারোবাজার সংলগ্ন মুরাইদ কমিউনিটি ক্লিনিকে কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিক্সায় থাকা করুনা বেগম মারা যায়। পরে শিশুসহ ৬ জনকে আহতবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় করুনা বেগমের ছোট ভাইয়ের স্ত্রী শাহিনা বেগম মারা যায়।







