জনপদ

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে নিহত ২

ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ও ক্ষতিগ্রস্ত যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ছবি, আহত ও ক্ষতিগ্রস্ত যানবাহন ও উদ্ধারকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছে। নিহতদের একজন পিকআপ ভ্যানের চালক ও অপরজন চালকের সহকারী বলে নিশ্চিত করেছে পুলিশ।

ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আজ সকাল সোয়া ৮টার দিকে জামালপুরের দিক থেকে ছেড়ে আসা ইট বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। ধনবাড়ীর কয়াপাড়া নামক স্থানে ধনবাড়ী গামী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।

নিহত পিকআপ ভ্যানের চালক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা গ্রামের মফিজ মিয়ার ছেলে সুজন। নিহত হেলপারের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পিকআপভ্যানের চালক ও  চালকের সহায়ককে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালক ও হেলপারের মৃত্যু হয়। এসময় ট্রাকের চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি। তারা পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…