চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সিএনজি চালিত অটোরিক্সার দৌড়াত্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ০৩, মে ২০১৫
বাংলাদেশ
A A

টাঙ্গাইলে বেশিরভাগ সিএনজিচালিত অটোরিক্সার রেজিস্ট্রেশন নেই । এর ফলে অদক্ষ চালকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে । অনেকদিন ধরেই রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ থাকার পর নতুন করে রেজিস্ট্রেশন দেওয়া শুরু হয়েছে। তবে চালক ও মালিকদের মধ্যে তা সংগ্রহে অনীহা লক্ষ্য করা যায়।

টাঙ্গাইলে দেড় হাজার সিএনজিচালিত অটোরিক্সার রেজিস্ট্রেশন রয়েছে। কিন্তু রাস্তায় চলছে প্রায় ২০ হাজার। এক সময় বিআরটিএ অফিসে দিনের পর দিন ঘুরেও রেজিস্ট্রেশন করতে পারেনি অনেক মালিক। আর এখন দুই হাজার রেজিস্ট্রেশন দেয়ার সিদ্ধান্ত হলেও সাড়া নেই মালিক-চালকদের। রেজিস্ট্রেশন না থাকায় দুর্ঘটনার পাশাপাশি প্রায়ই ঘটছে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা।

কয়েকজন সিএনজি চালিত অটোরিক্সা চালকের সাথে কথা বললে রেজিস্ট্রশন করতে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। যেখানে কাগজ করতে ১২-১৪ হাজার লাগে, সেখানে ত্রিশ হাজার টাকা খরচ হচ্ছে বলে অভিযোগ তাদের। সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন টাঙ্গাইল থেকে দিলে সবাই একত্রে চলতে পারতাম বলে উল্লেখ করেন একজন অটোরিক্সা চালক।

গত জানুয়ারিতে পরিবহণ সংক্রান্ত মাসিক সভায় আরও ২ হাজার অটোরিক্সার রেজিস্ট্রেশন দেয়ার সিদ্ধান্ত হলেও রেজিস্ট্রেশনে সাড়া নেই কারো।

জেলার বিআরটি’র সহকারি পরিচালক মোঃ নূরুল ইসলাম এ ব্যপারে বলেন, চালকদের জানানোর জন্য টেলিভিশনে, পেপারে প্রচার করা হয়েছে, সারা জেলায় মাইকিং করা হয়েছে।

যারা এই আইনের আওতায় না আসবে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত শুরু করা হয়েছে উল্লেখ করে নূরুল ইসলাম বলেন, পরে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Reneta

অবৈধ অটোরিক্সা ও চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন বলেন, আমাদের বাধ্য হয়ে ভ্রাম্যমান আদালতে বিষয়টি বিবেচনা করতে হবে। যাতে দূঘর্টনা নিয়ন্ত্রণ করা যায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিএনজি বা ব্যাটারিচালিত যান চলতে দেয়া হবে না বলেও জানান তিনি।

টাঙ্গাইলে প্রায় সাড়ে ১৮ হাজার অটোরিক্সার রেজিস্ট্রেশন না থাকায় সরকার প্রতি বছর কয়েক কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এ ব্যাপারে এখনই কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি করেছে সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলদুর্ঘটনাসিএনজি চালিত অটোরিক্সা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT