চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদসভা ও মানববন্ধন 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর জুয়াড়ি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত।

মঙ্গলবার সকাল ১১টার দিকে এলেঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদসভায় অংশগ্রহণ করে বক্তারা জানান, জুয়ার মুলহোতা ফজল মন্ডলসহ তার সহযোগিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা না করলে আগামী ২৪ঘণ্টার পর কঠোর কর্মসূচি নেয়া হবে। এছাড়াও বক্তাগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার বেশকিছু দিন অতিবাহিত হলেও থানা পুলিশ জুয়াড়ুদের গ্রেপ্তারের কোন উদ্যোগ নিচ্ছে না।

এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতীর বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সরকারি শামছুল হক কলেজের উপাধ্যক্ষ মো. নয়া মিয়া, এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বাবর আলী তালুকদার, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহআলম মোল্লা, এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর বরকত আলী, এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন প্রমুখ।

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, বার্তাটোয়েন্টিফোর.কমের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়।

Reneta

এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়।

এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়ু প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ুর বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: টাঙ্গাইলসাংবাদিকদের ওপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের আরও কাছে ভারত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

দুই আসনেই বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রংপুর-১ ও ৫ আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৭ আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকীর জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ইতিহাসের তুলনায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT