চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় সৌদিতে প্রতিবাদ সমাবেশ

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১২:৫৭ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২০
প্রবাস সংবাদ
A A

পেশাগত দায়িত্ব পালনকালে টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে কয়েকজন স্থানীয় সাংবাদিককে আহত করার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে সৌদি আরবের সাংবাদিকরা।

হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেদ্দার স্থানীয় একটি হোটেলে প্রতিবাদ সভা করেছে রিপোটার্স এসোসিয়েশন অব ইলেক্ট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল।

সংগঠনের সভাপতি ও চ্যানেল আই এর সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক চ্যানেল আই এবং সৌদি গেজেট পত্রিকার জেদ্দা প্রতিনিধি রুমী সাঈদ।

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের জেদ্দা প্রতিনিধি রঞ্জু আহমেদ, চ্যানেল ২৪ এবং ইউএনবির সৌদি আরব প্রতিনিধি সৈয়দ আহমেদ, সময় টেলিভিশনের জেদ্দা প্রতিনিধি শিপন আল মামুন, এশিয়ান টেলিভিশন এর জেদ্দা প্রতিনিধি কাউসার আব্দুস সালাম, মাই টিভির জেদ্দা প্রতিনিধি মোবারক হোসেন ভূঁইয়া, চ্যানেল এস এর জেদ্দা প্রতিনিধি ইকবাল প্রধান, এনটিভির ভারপ্রাপ্ত জেদ্দা প্রতিনিধি রাজু আহমেদসহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

গত ২ জানুয়ারি বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাঁশবন এলাকায় জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহ গিয়ে জুয়াড়িদের হামলায় আহত হন ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ ও স্থানীয় সাংবাদিক মোহাইমিনুল মন্ডলসহ নৌকার দুই মাঝি।

বক্তারা বলেন, হামলার সময় একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা ও বুম (মাইক্রোফোন) ভাঙচুর করার মাধ্যমে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজ হুমকির সম্মুখীন হওয়ায় এটা মেনে নেয়াও কষ্টকর। সন্ত্রাসীরা যতই শক্তিশালী হোক না কেন সরকারের উচিত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অবাধ তথ্য প্রবাহে সহযোগিতা করা। এতে করে অন্যায় অবিচার বন্ধ হবে। শাসন ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতিবাদ সমাবেশসাংবাদিকসাংবাদিকদের ওপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT