চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ব্যতিক্রমী ‘কৃষক মিলন মেলা’

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১০:৫৩ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৫
কৃষি
A A

টাঙ্গাইলের প্রত্যন্ত গ্রামে প্রতিবারের মতো এবারও বাংলা নববর্ষ বরণে ‘কৃষক মিলন মেলা’ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলের গারোবাজারের শালিয়াবহ গ্রামের কৃষক আব্দুল আজিজের ব্যতিক্রমী এ ধারাবাহিক আয়োজনে উচ্ছ্বসিত এলাকার কৃষকরা।

কৃষক আব্দুল আজিজ তার বাড়িতে গত ১৪ বছর ধরে পহেলা বৈশাখে ‘কৃষক মিলন মেলা’ আয়োজন করে আসছেন। কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ আয়োজনে অংশ নিয়ে থাকেন। পান্তা-কাঁঠালের আপ্যায়নের সঙ্গে একটি করে গাছের চারা উপহার পান অংশ নেওয়া সবাই।  

কৃষক আব্দুল আজিজ বলেন, ‘আমাদের আশা হলো কৃষকের মিলন মেলার মাধ্যমে আমরা মাছ, পাখি, প্রকৃতিকে বাঁচিয়ে রাখব। বাঁচিয়ে রাখব মাতৃত্বের বন্ধনকে।’

কৃষি ও প্রকৃতি সুরক্ষার জ্ঞান সব মানুষের মাঝে ছড়িয়ে দিতে গোটা জেলায় সাড়া ফেলা কৃষক আজিজের এই আয়োজনে অংশ নেন বিশিষ্টজনেরাও।

এই উৎসবে উপস্থিত আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, বাংলাদেশ ও বাঙ্গালির ঐতিহ্যিই হল গ্রাম। গ্রামের পহেলা বৈশাখ হলো অকৃত্রিম। তাই শহর থেকে পহেলা বৈশাখ উদযাপন করতে গ্রামে এসেছি।

এবার মেলায় ছিল আবহমান বাংলার খেলাধুলা, মেলা এবং সাংস্কৃতিক আয়োজন।  প্রকৃতি, মাটি আর মানুষকে ভালবাসেন আব্দুল আজিজ। বিত্ত ও ধন সম্পদের পাহাড় গড়ার ভাবনা নেই তার মাঝে। সারা জীবন থাকতে চান সাধারণ মানুষ হিসেবে। শালিয়াবহ গ্রামের এ বৈশাখী মিলনমেলা যুগ যুগ টিকে থাকুক, এমন প্রত্যাশা সবার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকপহেলা বৈশাখ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT