জনপদ

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

বিদ্যুৎস্পৃষ্ট যুবকের চিকিৎসা নেওয়া হচ্ছে টাঙ্গাইলে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত যুবকের চিকিৎসা চলছে, স্থানীয়রা পাশে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুরে ফাইভার এন্ড হোম নামের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের এক কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে নিহত ছানোয়ার হোসেনের বাড়ী সিরাগঞ্জের বেলকুচি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জাহিদুজ্জামান জুয়েল জানান, নিহত ছানোয়ার হোসেন বেসরকারী ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ফাইভার এন্ড হোম কোম্পানীতে টেকনেশিয়ান পদে কর্মরত ছিলো। আজ দুপুরে উপজেলার ভূমি অফিস সংলগ্ন একটি বৈদ্যুতিক খাম্বা দিয়ে অফটিকাল ফাইভার তার টেনে নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়।

হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।

বিষয়:টাঙ্গাইলটাঙ্গাইলের ভূঞাপুরবিদ্যুৎস্পৃষ্টভূঞাপুর
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…