জনপদ

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইল-বাস-সিএনজি সংঘর্ষ-সড়ক দুর্ঘটনা

বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছে।

শুক্রবার সকালে মহাসড়কের হাতিয়া এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে ছেড়ে অাসা টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত অটোরিকশা কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকা ছেড়ে অাসা উত্তরবঙ্গগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।টাঙ্গাইল-বাস-সিএনজি সংঘর্ষ-সড়ক দুর্ঘটনা

সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সিএনজির চালক ভূঞাপুর উপজেলার ছবুর মিয়া (৩৫)। অাহত হয় অারও দু’জন।

অাহতদের অাশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের দু’জনেরও মৃত্যু হয়।

বিষয়:টাঙ্গাইল টাঙ্গাইল কালিহাতী টাঙ্গাইল-সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…