জনপদ

টাঙ্গাইলে বাস-অটোরিক্সা সংঘর্ষে অটোরিক্সা চালক নিহত

টাঙ্গাইলে বাস-অটোরিক্সা সংঘর্ষে আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ছবি, বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীর সল্লা এলাকায় বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সুমন নামে অটোরিক্সা চালক নিহত হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার আব্দুস সামাদের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার চালক সুমন গুরুতর আহত হয়। পরে আহতাবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাস চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বিষয়:টাঙ্গাইলসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…