বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের উইং কমান্ডার নিহত

উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু
টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মধুপুরের রসুলপুরে বিমান বাহিনীর‘ফাইটার এফ-৭’ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চলছে বলে আইএসপিআর জানিয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






