চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সোহেল তালুকদারসোহেল তালুকদার
২:২৫ অপরাহ্ণ ১৯, মে ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। আর এতে আহত হয়েছেন অন্তপক্ষে পাঁচজন।

বুধবার ভোর রাত থেকে সকালের বিভিন্ন সময়ে জেলার সদরের আশিকপুর, মির্জাপুরের পাকুল্যা ও ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পাকুল্যায় ঢাকাগামী একটি বিকল কাভার্ড ভ্যানকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়। আহত হয় আরও একজন।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাংনুরপুরের মাইক্রোবাস চালক হাসান মিয়া (২৮), জয়পুরহাটের আক্কেলপুরের গোলাম মওলা শামীম (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার ইমন মিয়া (২৫)। নিহত গোলাম মওলার স্ত্রী মীম আক্তার (২৫) কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। বুধবার ভোরে ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালকসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় ১ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বুধবার সকাল সাড়ে আটটার দিকে টাঙ্গাইল সদরের আশিকপুর বাইপাস এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই জন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত দুইজ‌নের ম‌ধ্যে একজ‌ন ভূঞাপুরের রামপুর গ্রামের মতিউর রহমান (৩৮) অপরজনের নাম জানা যায়নি।

Reneta

ফায়ারসার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক থে‌কে টাঙ্গাইল শহরের দিকে আসার সময় আশেকপুর এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অপর সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় ৬ জন। এরমধ্যে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়।
আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন জানান, সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এছাড়া জেলার ঘাটাইলের হামিদপুর ট্রাকের চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছে ।

এ বিষয়ে জেলা ট্রাফিকের শীর্ষকর্তা আহসান হাবীব চৌধুরী বলেন, রাস্তা ফাঁকা সুযোগ নিয়ে কিছু চালক অমনোযোগী হয়ে অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালনা করার ফলেই দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানীর ঘটনা বাড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলঢাকা-টাঙ্গাইল মহাসড়কপৃথক সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আয়াতুল্লাহ খামেনি মাশহাদে সমাহিত

জুলাই ১০, ২০২৬
ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT