চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে পুলিশের গুলিতে ২ সন্দেহভাজন জঙ্গি নিহত

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৯:২৮ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

টাঙ্গাইলের মধুপুরে গোয়েন্দা পুলিশ গুলিতে সন্দেহভাজন ২ জন নিহত হয়েছে। রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে মধুপুর উপজেলার টেলকি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহতরা কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ জানান, ২১ আগষ্ট উপলক্ষ্যে দেশে জঙ্গি হামলা ও মধুপুর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গির্জায় হামলা হতে পারে এমন গোপন তথ্যের ভিক্তিতে রাতে ওই এলাকায় মধুপুর থানা পলিশ ও জেলা  গোয়েন্দা পুলিশের কয়েকটি দল বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় ।

গোয়েন্দা পুলিশের একটি দল অবস্থান নেয়  উপজেলার টেলকি এলাকায় অবস্থিত একটি গির্জার সামনে। ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকায় একটি মোটর সাইকেলে করে আসা ২ যুবককে সন্দেহ হলে  সিগন্যাল দেয় চেকপোস্টে কর্তব্যরত গোয়েন্দা পুলিশের সদস্যরা।

এসময় মোটরসাইকেলে থাকা যুবকরা গোয়েন্দা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় এবং চাপাতি দিয়ে হামলা করে। এতে এক পুলিশ সদস্য আহত হয়। পরে গোয়েন্দা পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালালে ২ যুবক গুলিবিদ্ধ হয়।

পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায় নি। ধারণা করা হচ্ছে, নিহতরা কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভালবার, ৩ রাউন্ড গুলি, একটি খালি গুলির খোসা, দু’টি চাপাতি, বোমা তৈরির নির্দেশিকা ও বেশ কিছু কম্পোজ করা জিহাদি লিফলেট, নগদ ১২শ টাকা ও একটি মোবাইল সেট  উদ্ধার করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিটাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT