টাঙ্গাইলের কালিহাতীতে খাদের পানিতে ডুবে সিয়াম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার সোহরাওয়ার্দী তালুকদারের ছেলে।
বিষয়টি নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার নিশ্চিত করে জানান, সিয়াম বাড়ির আঙিনায় খেলছিল। খেলার এক পর্যায়ে শিশুটি বাড়ির পাশের খাদে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখোঁজি করেন।
এসময় খাদের পাশে শিশুটির হাতে থাকা রুটি বানানোর বেলনা দেখতে পান স্বজনরা। পরে খাদ থেকে সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক মৃত্যুতে শিশুটির পরিবারে চলছে শোকের মাতম।







