চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে তিন নেতার উপর হামলাকারীদের শাস্তি দাবি

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৫:৩৮ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের কালিহাতীতে তিন আওয়ামী লীগ ও শ্রমিক নেতার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে উপজেলা শ্রমিক ফেডারেশন।

রোববার কালিহাতী বাসস্ট্যান্ডে উপজেলা শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশ ও মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। ১৩ টি শ্রমিক সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও এবিএম নুরুল আলম খসরু।

এসময় বক্তারা বলেন, এই হামলার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার এবং এর হুমুকদাতাদের শাস্তি না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

জানা যায়, কালিহাতী উপজেলা সদরের সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন নিলামে বিক্রি করা হয়েছে। গত ১০ জুলাই মঙ্গলবার ক্রয়কৃত ভবনটি ঠিকাদার ভাঙতে গেলে শান্ত মিয়া, সোলায়মান ও রুমেলের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে। ঠিকাদার চাঁদা না দেয়ায় ভবনটিতে ওরা তালা লাগিয়ে দেয়।

পরে বিদ্যালয়ের সভাপতি শ্রমিক নেতা আমিনুল ইসলাম আমিনের উপস্থিতিতে ভবনটি ভাঙতে গেলে শান্ত ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম আমিন, কালিহাতী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রতন ও পৌর শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রাসেল গুরুতর আহত হন। তারা বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

অপরিবর্তিত দল নিয়ে সিলেট যাচ্ছে বাংলাদেশ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম সিদ্ধান্তে ৭১৭ মদের দোকান বন্ধ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী নেদারল্যান্ডসের পথে

মে ১২, ২০২৬

‘সে আমার অগ্রজ, তুই তুকারি সম্পর্ক ছিল’

মে ১২, ২০২৬

সরকারিভাবে নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT