জনপদ

টাঙ্গাইলে তিনশ’ শিক্ষার্থীর লাল কার্ড প্রদর্শন

টাঙ্গাইল-লাল কার্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী।

রোববার সকালে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উপজেলার বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই লাল কার্ড প্রদর্শন করে।

বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক সাইদুল ইসলামের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানে আলোচকরা বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং ও মাদকের কুফল বিষয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে শিক্ষার্থীরা শপথের মাধ্যমে এসব বিষয়ের বিরোধিতা করে লাল কার্ড দেখায়। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক ও অতিথিরা।

বিষয়:ইভটিজিং টাঙ্গাইল বাল্য বিয়ে বাল্যবিয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…