চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে জঙ্গি বিরোধী হাজারো মানুষের সমাবেশ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:৫৩ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে হাজারো মানুষের জঙ্গি বিরোধী সমাবেশ । জেলার ভূঞাপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় দু’টি জঙ্গি হামলার ঘটনা এবং এর আগে দেশের বিভিন্ন স্থানে নিরীহ মানুষ হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে এক ধরণের ভীতিকর অবস্থা। এই প্রেক্ষিতে সরকার সাধারণ মানুষকে সচেতন ও জঙ্গি দমনে গ্রহণ করেছে নানা উদ্যোগ।

তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১২টায় ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় জঙ্গি বিরোধী হাজারো মানুষের সমাবেশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে যারা মানুষ হত্যা করছে তারা ইসলামের শত্রু। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। পাড়া মহল্লায় কমিটি গঠন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিজেদের ভেতর যেন কেউ অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বক্তারা আরো বলেন, কোনো ব্যক্তি যদি কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকে তাহলে সে তথ্য দ্রুত থানায় অবহিত করতে হবে। দাওয়াত ও তালিমের নাম করে জামাত শিবিরের মহিলা সদস্যরা জঙ্গি কার্যক্রমের জন্য অর্থ সংগ্রহ ও দেশ বিরোধী কার্যক্রম পরিচালনা করছে কি’না তার বিষয়েও সজাগ থাকার আহবান জানান।

এছাড়াও  তাবলিগ জামাতের মুরুব্বিদের অনুরোধ করে বক্তারা বলেন, আপনাদের দাওয়াতী কাজে কোনো জঙ্গি যেন অনুপ্রবেশ না করতে পারে তার বিষয়ে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করুন।

ট্যাগ: জঙ্গিটাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশ বিশ্বজুড়ে প্রশংসিত: প্রধানমন্ত্রী

পরবর্তী

টাঙ্গাইলে জঙ্গি বিরোধী হাজারো মানুষের সমাবেশ

পরবর্তী

হজ ব্যবস্থাপনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

হজ ব্যবস্থাপনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT