টাঙ্গাইলের মির্জাপুরে বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেট ও জঙ্গি সংশ্লিষ্ট কাগজপত্রসহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই উত্তর নাজিরপাড়ার নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, মির্জাপুর উপজেলা মহিলা জামায়াতের আমীর হুমায়রা বেগম (৩৮) ও তার ছেলে গোড়াই ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি নাজমুস সাকিব (১৮)।
হুমায়রার স্বামীর নাম নূরুল ইসলাম জামালপুর জেলার নান্দিনা উপজেলার একটি মাদরাসার শিক্ষক বলে জানা গেছে।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে গোপনে সরকার ও দেশ বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেট ও জঙ্গি সংশ্লিষ্ট কাগজপত্রসহ তাদের অাটক করা হয়ে।
তবে তাদের আটকের খবর পেয়ে নূরল ইসলাম পালিয়ে যায়।
মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, মহিলা জামায়াতের আমীর ও তার ছেলেকে আটক করা হয়েছে।








