চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে গাছ ও ফসলের জন্য ডাক্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৫
কৃষি
A A

টাঙ্গাইল সদর ও মধুপুরে প্ল্যান্ট ডক্টর ক্লিনিক পরীক্ষামূলকভাবে গাছ ও ফসলের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে। কমনওয়েলথ-এর সহায়তায় বিশ্বের ৩৩ টি দেশের মতো বাংলাদেশের টাঙ্গাইলে গড়ে তোলা হয়েছে গাছ ও ফসলের চিকিসা কেন্দ্র। যা ব্যাপক সাড়া ফেলেছে কৃষকদের মধ্যে।

টাঙ্গাইল সদর ও মধুপুরে স্থাপিত প্ল্যান্ট ডক্টর ক্লিনিকে সপ্তাহের নির্ধারিত দিনে অসংখ্য কৃষক ভিড় করছেন গাছ-গাছালি ও ফসলের সমস্যা নিয়ে। সমস্যার সমাধান পেয়েও যাচ্ছেন দ্রুত। ইউনিয়নের একটি নির্দিষ্ট স্থানে বসে কৃষি বিশেষজ্ঞ ডাক্তার ফসল বা গাছের রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন দিচ্ছেন।

কৃষকরা তাদের ফসলের সমস্যার কথা বলতে গিয়ে জানান, আমার গাছের পেয়ারার নিচের দিকটা ফেটে যাচ্ছে। তার পরপরই তা নষ্ট হচ্ছে। অন্য দিকে আরেকজন এসেছেন আখের সমস্যা নিয়ে। প্রত্যেককেই সমস্যা থেকে উত্তরণের পথ দেখান ডাক্তার।

প্ল্যান্ট ডক্টর ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক জানান, ফসল ও ফলমূলের জন্য এ ধরনের ক্লিনিক অত্যন্ত কার্যকর। কেননা এর আগে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা থাকলেও তাদের পক্ষে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দেয়া সম্ভব ছিলো না।

প্ল্যান্ট ডক্টর ক্লিনিকের চিকিৎসক আবদুল জলিল মোল্লা জনান, আমাদের এখানে যখন কেউ প্রথমে আসেন আমরা চেষ্টা করি যেন কীটনাশক ব্যবহার না করে ফসলের রোগ নিরাময় করা যায়। শেষ পর্যন্ত যখন সম্ভব না হয় তখন সঠিক মাত্রায় বালাই নাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছি।

পরীক্ষামূলকভাবে টাঙ্গাইলের দুই উপজেলায় এই কার্যক্রম চালু করায় ব্যাপক উপকৃত হচ্ছেন কৃষক।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাশিম মনে করছেন ডাক্তাররা চোখে দেখে চিকিৎসা দিচ্ছেন এতে করে কৃষক উপকৃত হচ্ছেন।

সারাদেশের প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম চালু করতে পারলে কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেড় বছরেও চালু হয়নি কামরাঙ্গীচরের সরকারি হাসপাতাল

পরবর্তী

নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার তারিখ ঘোষণা

পরবর্তী

নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার তারিখ ঘোষণা

মিশরে আইএস হামলায় নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT