চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে আবার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৪:৩৩ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A
বসুন্ধরা থানার প্রধান প্রবেশদ্বার, পুলিশ ও মোটরসাইকেল দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের সখীপুরে ছয় মাস আটকে রেখে কলেজছাত্রী ভাতিজিকে ধর্ষণের ঘটনার মধ্যেই জেলার বাসাইল উপজেলায় অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

ওই স্কুলছাত্রীর স্বজনদের অভিযোগ নানা টালবাহানা করে ঘটনার তিন দিন পর শনিবার সন্ধ্যায় মামলা নিয়েছে পুলিশ। শুধু তাই নয়, ধর্ষকের দুই সহযোগী সখীপুর উপজেলার কালিয়ান গ্রামের শাকিল ও মাসুমকে আটক করা হলেও তাদের ছেড়ে দেয়া হয়।

মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর মেয়েটি অনেকটাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।

Banglabid

ঘটনার শিকার মেয়েটির পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ আগস্ট মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পর পার্শ্ববর্তী সখীপুর উপজেলার কালিয়ান গ্রামের আব্দুল করিমের ছেলে আশিকের নেতৃত্বে ২ থেকে ৩ জন যুবক মেয়েটিকে প্রথমে বাসাইল হয়ে নলুয়ার মুস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরের দিন দেলদুয়ার উপজেলার পেরাকজানী গ্রামে এক আত্মীয়ের বাড়ির সামনে মেয়েটিকে ফেলে রেখে চলে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসে।

স্বজনদের অভিযোগ, ৩ আগস্ট সকালে বাসাইল থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা রেকর্ড করেনি। বৃহস্পতিবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত মেয়ে ও মেয়ের বাবাকে পুলিশ থানায় কৌশলে আটকে রাখে। এ সময় পুলিশ তাদেরকে স্থানীয় সংবাদকর্মীদের সাথে কথা বলতেও দেয়নি। পরে শনিবার পুলিশ গণধর্ষণের মামলা না নিয়ে আশিককে আসামি করে মামলাটি রেকর্ড করে।

পুলিশ জানায়, এ ঘটনায় শনিবার সকালে সখীপুর উপজেলার কালিয়ান গ্রামের আব্দুল করিমের ছেলে আশিক (১৮) কে মূল আসামি এবং আশ্রয়দাতা মোস্তাফিজুর রহমান (৩৫) ও তার স্ত্রী ইতি বেগমের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে।

Reneta

ওই স্কুলছাত্রীর মা বলেন, ‘আমার মেয়েকে স্কুলে যাওয়ার পথে আশিকসহ তিনজনে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় বাসাইল থানায় মামলা করতে গেলে পুলিশ নানা অজুহাত দেখিয়ে মামলা রেকর্ড করেনি। তিনদিন পর মামলাটি রেকর্ড করে। ঘটনার দুই সহযোগীকে আটক করা হলেও রাতে তাদের অজ্ঞাত কারণে ছেড়ে দেয় পুলিশ।’

এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম খান বলেন, ‘এ ঘটনায় শনিবার একটি মামলা হয়েছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে।’

তবে টাকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT