টাঙ্গাইলের সড়কে মুহূর্তেই সিএনজি চালকের মৃত্যু

টাঙ্গাইলের সড়কে একটি ক্ষতিগ্রস্ত অটোরিকশা, যেখানে একজন আহত ব্যক্তি ও কিছু মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের ঘাটাইলে বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী আহত হয়েছে৷
রোববার সকালে উপজেলার পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ নিহত সিএনজি চালক ভূঞাপুরের সিরাজকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে শামীম (৩৫)।
পুলিশ জানায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস পোড়াবাড়ী এলাকায় পৌঁছালে মধুপুরগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। এতে অটোরিকশার যাত্রী সোলায়মান নামের এক আনারস ব্যবসায়ী আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ও আহত সোলাইমানকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে ঘাটাইল থানার উপপরিদর্শক রাজিব হোসেন তালুকদার বলেন, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






