চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের বাসাইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

মুসলিম উদ্দিন আহমেদ:  পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের বাসাইলে নির্বাচনী সহিংসতায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলায় নিহত হয়েছে হেলাল উদ্দিন।

গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। পরাজিত মেম্বার প্রার্থী জামাল উদ্দিন, তার ছেলে ও জামালের কর্মীসমর্থকরা অপর পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আজিজের কর্মীসমর্থকদের ওপর হামলা চালায় ও বাড়িঘর ভাঙচুর করে।

হামলার এই ঘটনায় পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আজিজের সমর্থক হেলাল উদ্দিন আজ সকালে মারা গেছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন তার স্ত্রী মিনা বেগম।

পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আজিজ বলেন, আমরা বুধবারে সবাই ভোট কেন্দ্র ছিলাম। আমার চাচা অসুস্থ হওয়ায় তিনি বাড়িতে ছিলেন। ওই দিন বাড়িতে কোন পুরুষ মানুষ ছিল না। এ সময় প্রতিপক্ষের প্রার্থী জামাল উদ্দিন ও তার সমর্থকরা বাড়িতে এসে ভাঙচুর করে। আমার চাচি বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় কমপক্ষে ১৫ থেকে ২০টি বাড়িঘর ভাঙচুর করে। ভাঙচুরের ঘটনায় গতকাল শুক্রবার একটি মামলা দায়ের করা হয়েছে।

হামলার বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে অবস্থার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলনির্বাচন পরবর্তী সহিংসতানিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT