চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেকারে তাজিকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন প্যালেস্টাইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু গোল্ডকাপের রোমাঞ্চকর ফাইনালে প্যালেস্টাইনের বিপক্ষে দশজনের দল নিয়ে দারুণ লড়াই করেও টাইব্রেকারে হেরে গেছে তাজিকিস্তান। প্যালেস্টাইন গোলরক্ষক হামাদা দুটি শট ঠেকিয়ে দলকে ৪-৩ ব্যবধানের জয় এনে দেন।

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার তাজিকিস্তান ৩৬ মিনিটের সময় দশজনের দলে পরিণত হয়। অধিনায়ক ফাতখুললোকে সরাসরি লালকার্ড দেখান বাংলাদেশি রেফারি মিজানুর রহমান।

একজন কমে যাওয়ার পরও তাজিকিস্তান চোখে চোখ রেখে লড়াই করেছে। এতটুকু ছাড় দেয়নি প্রতিপক্ষকে। দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে তো প্রায় গোলও পেয়ে গিয়েছিল তারা। এ সময় ডানদিক থেকে গড়ে ওঠা একটি আক্রমণ প্যালেস্টাইনের বক্সে চলে যায়। বাতাসে ভেসে আসা বল পোস্টে লেগে জালে ঢুকে পড়ে। কিন্তু আক্রমণভাগের একজন বলের দিকে প্রতিক্রিয়া দেখানোয় রেফারি অফসাইডের নির্দেশ দেন।

সতীর্থদের সঙ্গে হামাদার উল্লাস

অতিরিক্ত সময়েও সুযোগ নষ্ট হয় তাজিকিস্তানের। বক্সের ভেতর গোলমুখে বল পেয়েও টোকা দিয়ে জালে জড়াতে ব্যর্থ হন তাজিকিস্তানের দিলশত। ম্যাচের অন্যতম সহজ সুযোগ ছিল এটি।

খেলা শেষ হওয়ার মিনিট খানেক আগে নিয়মিত গোলরক্ষক রুস্তমকে উঠিয়ে নেন তাজিকিস্তান কোচ। গোটা ম্যাচে দারুণ সব সেভ করে দলের আশা জিইয়ে রাখেন তিনি। কিন্তু শেষদিকে কিছুটা ক্লান্ত হয়ে পড়েন। বারবার সময় নিচ্ছিলেন। কোচ তাকে তুলে নামিয়ে দেন তরুণ গোলরক্ষক বেহরুজকে। রুস্তম কোচের এই সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েন। গ্লাভস ছুড়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

যেমন ছিল টাইব্রেকার
*প্রথমে শট নেন তাজিকিস্তানের আব্দুর গাফফারভ। মাথা ঠাণ্ডা রেখে বাঁদিকে শট নিয়ে পরাস্ত করেন প্যালেস্টাইন গোলরক্ষক হামাদাকে।
*প্যালেস্টাইনের জোরিলাও একইভাবে প্রথম শট থেকে গোল করেন, ১-১।
*নাজারভ দ্বিতীয় শটে তাজিকিস্তানকে গোল এনে দেন।
*প্যালেস্টাইনও দ্বিতীয় শট থেকে গোল পায়। এবার শট নেন মাহমুদ, ২-২।
*তৃতীয় শটে তাজিকিস্তান আশুরভের শট থেকে গোল পায়।
*প্যালেস্টাইনকে তৃতীয় গোল এনে দেন বাতাত, ৩-৩।
*তাজিকিস্তানের হয়ে চতুর্থ শট নিতে আসেন কমনরভ। ডানদিকে রেখেছিলেন। প্যালেস্টাইনের হামাদা সেটি ঠেকিয়ে দেন।
*চতুর্থ শটে প্যালেস্টাইনকে এগিয়ে দেন অধিনায়ক আল-বাহাদারি, ৪-৩।
*তাজিকিস্তানের পঞ্চম শটও ঠেকিয়ে দেন প্যালেস্টাইনের গোলরক্ষক। এবার শট নিতে এসেছিলেন তাবরেজি। এই শট ঠেকিয়েই দলকে চ্যাম্পিয়ন বানান হামাদা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপুর অন্যরকম জন্মদিন

পরবর্তী

বিএনপি-যুক্তফ্রন্ট-ঐক্য প্রক্রিয়ার বৈঠক: লক্ষ্য ও দাবির খসড়া চূড়ান্ত

পরবর্তী

বিএনপি-যুক্তফ্রন্ট-ঐক্য প্রক্রিয়ার বৈঠক: লক্ষ্য ও দাবির খসড়া চূড়ান্ত

দেয়ালে ধাক্কা দিয়েও চার ঘণ্টা উড়ল যাত্রীবাহী উড়োজাহাজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT