খাবার নয়, টাইটানিকের শেষ মেন্যুকার্ডের দাম ৮৮ হাজার ডলার। রাজকীয় এই নৌযানটির সবকিছুই ছিলো রাজকীয়। তাহলে তার মেন্যুর দামটাই বা হবে না কেন? আর টাইটানিকের শেষ মেন্যু বলে কথা। অবশেষে নিলামে মোট ৮৮ হাজার ডলারে বিক্রি হলো টাইটানিকের শেষ দুপুরের খাবারের মেন্যুকার্ড।
লায়নহার্ট নামের এক ব্যক্তি এই মেন্যুকার্ডটি নিলামে তোলেন। মটন চপ এবং বিফ ছাড়াও মাছের নানান রকম পদ, কয়েক ধরনের পেস্ট্রি, পুডিং, ফ্রায়েড এন্ড বেকড জ্যাকেট পটেটো, হ্যাম, চিজ- কী ছিলোনা সেদিনের দুপুরের খাবারের আয়োজনে।
১৯১২ সালের ১৫ এপ্রিল কয়েক হাজার যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে ডুবে গিয়েছিল বিশালাকার জাহাজ টাইটানিক। সেই দুর্ঘটনায় মারা যায় ১৫০০ মানুষ। ঠিক তার আগের দিন অর্থাৎ ১৪ এপ্রিলের খাবার মেন্যুকার্ড ছিলো এটি। মেন্যুকার্ডটি টাইটানিকের দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে বেঁচে যাওয়া এক যাত্রী আব্রাহাম লিঙ্কন সালমানের কাছে থেকে যায়। পরে তিনি সেটা লায়নহার্টকে দেন।







