চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগার নেতাদের নিয়ে বই ‘বাংলাদেশের অধিনায়ক’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১১:৩১ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শামীম কবির থেকে শুরু করে আজকের মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান। ক্রিকেট মাঠে গত চার দশকে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন ২০ জন। তাদের নিয়ে বই লিখেছেন প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক রানা আব্বাস। বইয়ের নাম ‘বাংলাদেশের অধিনায়ক’।

অধিনায়কদের জানা-অজানা গল্পকে দুই মলাটে বাঁধা হয়েছে শব্দের পর শব্দ গেঁথে। অধিনায়কদের জবানিতেই উঠে এসেছে তাদের নেতৃত্বকালীন সময়ের উত্থান-পতনের নানা বাঁক। চাইলে বইটিকে বাংলাদেশ ক্রিকেটের সংক্ষিপ্ত ইতিহাসও বলা যায়। অধিনায়কদের সঙ্গে লেখকের একান্ত কথোপকথন ও সাক্ষাতকারে উঠে এসেছে ক্রিকেটের অন্দরমহলের হাঁড়ির খবরও।

বইটির লেখক রানা আব্বাস চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘বাংলাদেশের ২০ অধিনায়ককে নিয়ে লিখতে গিয়ে যেটা হয়েছে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসই মোটামুটি লেখা হয়ে গেছে মনের অজান্তে। কারণ আপনি যখন প্রথম অধিনায়ককে নিয়ে লিখবেন, ওই সময়ে অর্থাৎ সত্তর দশকে কী হয়েছিল তাও লিখতে হবে। যখন লিপু ভাইয়ের (গাজী আশরাফ হোসেন) অধিনায়কত্ব নিয়ে লিখেছি, তখন কিন্তু আশির দশকের প্রেক্ষাপট জানতে হয়েছে এবং তাদের সাক্ষাতকার গ্রহণের মাধ্যমে তা প্রকাশ করেছি। আসলে সকল অধিনায়ক আন্তরিকভাবে সহযোগিতা করেছেন বলেই বইটা লেখা সম্ভব হয়েছে।’

Banglabid

রোববার সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে ‘বাংলাদেশের অধিনায়ক’ বইটির মোড়ক উন্মোচন করা হল। যেখানে লেখকের বইয়ে জায়গা পাওয়া চরিত্রদের অনেকেই হাজির হয়েছিলেন। ছিলেন সাবেক অধিনায়ক শামীম কবির, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট।

সাবেক ক্রিকেটার আতাহার আলী খান, জাভেদ ওমর বেলিম, এনামুল হক মনির মতো তারকারাও উপস্থিত ছিলেন। সাবেক ক্রিকেট কোচ, ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক জালাল আহমেদ চৌধুরী, বার্তা২৪-এর ক্রীড়া সম্পাদক এমএম কায়সারসহ আরও অনেকে ছিলেন বইটির আনন্দঘন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে।

আগামী শুক্রবার থেকে একুশে বই মেলার সমগ্র প্রকাশনের স্টলে পাওয়া যাবে ‘বাংলাদেশের অধিনায়ক’। বইটির দাম রাখা হয়েছে ৪০০ টাকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অদ্ভুত বিপর্যয়ে পাকিস্তানের সিরিজ হার

পরবর্তী

তারকাদের ব্যাডমিন্টন লীগে চ্যাম্পিয়ন আসিফ

পরবর্তী

তারকাদের ব্যাডমিন্টন লীগে চ্যাম্পিয়ন আসিফ

বিজ্ঞাপন-আবির্ভাব-বিবর্তন-ভবিষ্যৎ

বিজ্ঞাপন: সময়ের সঙ্গে কৌশলে ভিন্নতা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT