চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের সামনে সিরিজে ফেরার হাতছানি

রেজাউল করিম রেজাউল করিম
৭:৩১ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সমতা ফেরানো দ্বিতীয় ম্যাচে জিততে বাংলাদেশকে করতে হবে ১৬৩ রান। টস জিতে প্রথম ব্যাট করতে নেমে ১৬২ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

সাউথ আফ্রিকা ইনিংসে প্রথম আঘাত হানেন আগের ম্যাচে উইকেট বিহীন থাকা মুস্তাফিজুর রহমান। দলীয় ১৬ এবং ব্যক্তিগত ২ রানে মুস্তাফিজের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন প্রোটিয়াদের ওপেনার কুইনটিন ডি কক (২)।

মুস্তাফিজের পর সাউথ আফ্রিকা ইনিংসে আঘাত হানেন আরেক পেসার রুবেল হোসেন। অধিনায়ক হাশিম আমলাকে পরিস্কার বোল্ড করে সাজঘরে ফেরান রুবেল। ফেরার আগে ৩৭ বলে ২২ রান করেন আমলা।

এরপর বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন নাসির হোসেন। মাত্র ৪ রান করা রাইলি রুশোকে সরাসরি বোল্ড করেন নাসির। মাহমুদুল্লাহ রিয়াদের বলে আসে চতুর্থ সাফল্য। ৯ রান করা মিলার রিয়াদের বলে মাশরাফির হাতে ধরা পড়েন। রিয়াদের পর আবার নাসিরের আঘাত। ৪১ রান করে ক্রিজে থিঁতু হতে যাওয়া ফ্যাব ডু প্লেসিসকে ফেরান তিনি।

বাংলাদেশকে ষষ্ঠ সাফল্য এনে দেন মুস্তাফিজ। তার বলে ১৩ রান করে সাব্বির রহমানের হাতে ক্যাচ দেন জেডি ডুমিনি। টাইগার পেস ও স্পিন দাপটে ব্যাপক চাপে পড়ে প্রোটিয়ারা। ১০০ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা সাউথ আফ্রিকা আরো বিপদে ফেলেন রুবেল।

দ্বিতীয় দফায় আক্রমণে এসেই ক্রিস মরিসকে (১২) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর ঘুরে দাঁড়ানো কিছুটা চেষ্টা করেছিলেন ফারদিন বিহারদিয়েন ও কাসিগো রাবাদা। কিন্তু মুস্তাফিজের বলে রাবাদা (১২) সরাসরি বোল্ড হলে এই জুটিরও পতন ঘটে। শেষ দিকে কাইল অ্যাবট ৫ ও বিহারদিয়েন ৩৬ রান করে আউট হলে ১৬২ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে এটি সাউথ আফ্রিকার সর্বনিম্ন স্কোর।

ইগারদের হয়ে মুস্তাফিজুর রহমান ও নাসির হোসেন নেন ৩ টি করে উইকেট। এছাড়া রুবেল হোসেন ২ টি, মাহমুদুল্লাহ রিয়াদ ও মাশরাফি নেন ১ টি করে উইকেট।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নূরানীর মালিক তিনদিনের রিমান্ডে

পরবর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর বৈঠকের পর সচিবের ব্যাপারে সিদ্ধান্ত

পরবর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর বৈঠকের পর সচিবের ব্যাপারে সিদ্ধান্ত

২৪ ঘন্টার মধ্যে রাজনের খুনীদের গ্রেফতার দাবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT