চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের বোলিং কোচ হচ্ছেন ডোনাল্ড?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

বিসিবি সূত্রে জানা গেছে, টাইগারদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। তবে বিষয়টি এখনো নিশ্চিত করেনি বিসিবির কোনো দায়িত্বশীল কর্মকর্তা।

ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেন জিম্বাবুয়ের সাবেক পেস তারকা হিথ স্ট্রিক। এরপর থেকেই নতুন বোলিং কোচের সন্ধানে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বেশ কয়েকবার নাম ঘোষণার সময় জানানোর পরও শেষ পর্যন্ত চূড়ান্তভাবে জানা যায়নি কে হতে যাচ্ছেন মাশরাফিদের পরবর্তী বোলিং কোচ।

ডোনাল্ডের সঙ্গে বিসিবির পছন্দের সংক্ষিপ্ত তালিকায় ছিল কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোশের নামও। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও বিষয়টি চূড়ান্ত করেনি।

রোববার রাতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তার গুলশানের বাসায় সাংবাদিকদের নতুন কোচের ব্যাপারে বলেন, ছুটির দিন হওয়ায় বর্তমান কর্মক্ষেত্র থেকে ইস্তফাপত্র দিতে পারেননি সাম্ভাব্য কোচ। সে কারণেই তার নাম ঘোষণা করাএই মুহূর্তে সম্ভব হচ্ছে না।

তবে বিশ্বসেরাদের একজনকেই বাংলাদেশের পরবর্তী বোলিং কোচের দায়িত্ব দেওয়া হবে বলে জানান বিসিবি সভাপতি বলেন, ‘আমি এটুকু বলতে পারি, পেস বোলিং কোচের দায়িত্ব বিশ্বসেরাদের একজনই হবে।’

Reneta

সাদা বিদ্যুত নামে পরিচিত অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২ টেস্টে সংগ্রহ করেন ৩৩০ উইকেট। আর ১৬৪ ওয়ানডে ম্যাচে সংগ্রহ করেন ২৭২ উইকেট।

খেলোয়াড় জীবন থেকে অবসর নেওয়ার পর ডোনাল্ড বোলিং কোচ হিসেবে যাত্রা শুরু করেন। ২০০৭ সালে নেন ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব। এরপর ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিজ দেশে জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

অস্ট্রেলিয়ার বোলারদের মেন্টরও ছিলেন এ ডান-হাতি বোলার। আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বোলিং কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার বার আস্তানা বদল করছে জঙ্গি মারজান

পরবর্তী

স্থানীয় প্রকল্প বাস্তবায়নে ৩০ শতাংশ ঘুষ

পরবর্তী

স্থানীয় প্রকল্প বাস্তবায়নে ৩০ শতাংশ ঘুষ

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আসছে আফগানিস্তান

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT