চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের বিশ্বকাপ জার্সি পাবেন যেখানে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দরজায় কড়া নাড়ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। বিশ্ব আসরে টাইগাররা খেলবে নতুন ডিজাইনের জার্সি গায়ে। মাশরাফী-সাকিব-তামিমদের জন্য জার্সি তৈরির কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারই প্রথম বিশ্বকাপের অফিসিয়াল রেপ্লিকা জার্সি কেনার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।

আগামী ২৩ এপ্রিল জাতীয় দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করবে বিসিবি। ২৫ এপ্রিল থেকে তা পাওয়া যাবে বাজারে।

আগামী ১ বছর বাংলাদেশ দলের জার্সি বিক্রির স্বত্ত্ব পেয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ। এই কোম্পানিটি সারাদেশে তাদের আউটলেট ও নির্ধারিত স্থানে জার্সি বিক্রি করবে।

অতীতে বাংলাদেশ দলের অফিসিয়াল রেপ্লিকা জার্সি বানানো হত অল্প পরিমাণে। যা সাধারণ ক্রিকেটপ্রেমীদের কাছে পৌঁছাত না। এবার সবার চাহিদার কথা চিন্তা করে আনা হচ্ছে বাজারে।

সোমবার মিরপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় বিসিবি। জার্সি ছড়িয়ে দেয়ার দায়িত্ব পাওয়া স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের প্রতিনিধি মেহতাব বললেন, ‘সারাদেশের মানুষ যেন সুলভমূল্যে জার্সি পায় সে চেষ্টা থাকবে আমাদের।’ এবারের বিশ্বকাপ জার্সির ডিজাইনে অনেক পরিবর্তন থাকছে বলেও জানান তিনি।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘অফিসিয়াল রেপ্লিকা জার্সি স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ বিক্রি করবে আগামী ১ বছরের জন্য। জার্সিতে বিসিবির লোগো ও তাদের কোম্পানির লোগো থাকবে। কেউ যেন নকল করে এ ধরণের জার্সি বানাতে ও বিক্রি করতে না পারে সেটিও দেখা হবে। আইনগতভাবে অন্য কেউ জার্সি বানাতে পারবে না। নকল করলে ব্যবস্থা নেয়া হবে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায়।’

Reneta

আগামী ৩০মে থেকে ১৪ জুলাই, বেশ লম্বা সময়জুড়ে ইংল্যান্ডে চলবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। অংশগ্রহণকারী দশটি দলের বিশ্বকাপ ভাবনা শুরু হচ্ছে তারও আগে।

বিশ্বকাপের প্রস্তুতিতে ভালোভাবেই এগোনোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে তবেই মূল বিশ্বকাপে যাবে মাশরাফী বিন মোর্ত্তজার দল। প্রস্তুতিসহ এবার মোট ১১টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘুরতে হবে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে। তার আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে মাশরাফী বিন মোর্ত্তজার দল। স্বাগতিকরা ছাড়াও যেখানে আরেক প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০১৯বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান ৯: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাঠামোগত পরিবর্তনের দাবি

জুলাই ১৫, ২০২৬
মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT