নিধাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। বাংলাদেশ দলে ছয় ব্যাটসম্যান এবং পাঁচ বোলার।
শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত, বাংলাদেশকে নিয়ে এই নিধাস ট্রফি। ৪ ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস হলেও ৬ মার্চ এই টি-টুয়েন্টি টুর্নামেন্টটি শুরু হয়। চলবে ১৮ তারিখ পর্যন্ত।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় ভারত। তারা এদিন আগের ম্যাচের একাদশ নিয়ে খেলতে নেমেছে।
পিচ রিপোর্টের সময় ব্রেটলি জানিয়েছেন, আগের ম্যাচের মতো এই ম্যাচের উইকেটেও রান উঠবে। তার ধারণা আগে ব্যাট করা দল ১৬০-১৬৫ তুলতে পারে।
টসের সময় বাংলাদেশের অধিনায়ক রিয়াদ বলেন, টস জিতলে তিনিও আগে বল করার সিদ্ধান্ত নিতেন।
পরিসংখ্যানের দিকে তাকালে বৃহস্পতিবারের ম্যাচে ভারতই ফেভারিট। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত দলটির বিপক্ষে পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতেও জয় নেই। এর মধ্যে দেশের বাইরে হয়েছে দুটি। শেষবার ২০১৬’র টি-টুয়েন্টি বিশ্বকাপে মাত্র এক রানে কোহলিদের বিপক্ষে হেরে যায় সাকিবরা।
ভারত একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, সুরেশ রায়না, মনিষ পাণ্ডে, দিনেশ কার্তিক, রিশভ পান্ট, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাট, যুবেন্দ্র চাহাল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ এবং নাজমুল ইসলাম অপু।







