সুপার টেনে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করছে সাউথ আফ্রিকা। এই ম্যাচে প্রোটিয়া দলে কোনো পরিবর্তন না থাকলেও আফগান দলে ফিরেছেন পেসার সাফর জাদরান।
নিজেদের প্রথম ম্যাচে হেরেছে সাউথ আফ্রিকা ও আফগানিস্তান উভয়ই। ২২৯ রান করার পর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারে প্রোটিয়ারা। আর দেড়শ’র বেশি স্কোর গড়ে লঙ্কানদের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়ে আফগানরা।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, নূর আলী জাদরান, আসগার, গুলবাদিন নায়িব, মোহাম্মদ নবী, সামিউল্লাহ সেরওয়ানি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আমির হামজা, দৌলত জাদরান ও সাফর জাদরান।
সাউথ আফ্রিকা একাদশ: কুইন ডি কক, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসিস, এবি ডি’ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাইল অ্যাবট, ডেভিড ওয়াইসি, কাসিগো রাবাদা ও ইমরান তাহির।






