বিপিএলের আজ রোববারের দিনের প্রথম ম্যাচে বরিশাল বুলসের ও মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস। মিরপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক মুশফিকুর রহিম।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত বরিশালের সংগ্রহ ১ ওভারে বিনা উইকেটে ৫ রান।
এবারের বিপিএলে ঢাকায় প্রথম পর্বে চার ম্যাচের তিনটিতে জিতেছিল বরিশাল। কিন্তু চট্টগ্রাম পর্বে তিন ম্যাচের তিনটিতেই হেরে যায় তারা। ঢাকায় ফিরেও তারা প্রথম ম্যাচে হেরেছে।
অন্যদিকে ঢাকা গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে। আজও জয়ের ধারা ধরে রাখতে চাইবেন সাকিব-ব্রাভোরা।
৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় ঢাকা আছে দুই নম্বরে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে বরিশালের অবস্থান ছয়ে।








