বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচেটসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। এ ম্যাচে ভারতের সামনে জয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে টাইগারদের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়ার কথা থাকলেও প্রায় একঘন্টা বাদে শুরু হয়। খেলার দৈর্ঘ্য ২০ ওভার থেকে কমিয়ে ১৮ ওভারে নামিয়ে আনা হয়।
২৭ ফেব্রুয়ারি এশিয়া কাপে বাংলাদেশের মিরপুরের হোম অব ক্রিকেটে বোলিং দাপটে পাকিস্তানের বিপক্ষে ৮৩ রানের ম্যাচটা ভারত জিতে নেয় ৫ উইকেটে।
এবার ৬৭ হাজার দর্শক ধারণ ক্ষমতার কলকাতার ইডেন গার্ডেন্স। নিরাপত্তার অজুহাতেধর্মশালা থেকে ইডেনে ম্যাচ স্থানান্তরেই ভাগ্য অনেকটাই পাকিস্তানের নিয়ন্ত্রণে। কারণ ইডেনের ইতিহাস বলছে, ১১ ম্যাচে পাকিস্তানের ৫ জয়ের বিপরীতে ভারতের জয় মাত্র একটিতে।
পাকদের বাড়তি সুবিধা, এই মাঠেই বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে লংকান এবং প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে জয়। সেইসঙ্গে ‘অপ্রত্যাশিতভাবে’ আছে দর্শক সমর্থনও।
বাজে পারফরম্যান্সে কিউইদের কাছে হার দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হয়েছে টপ ফেভারিট ভারতের। তুলনামূলক হিসাবে অবশ্য সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে পাকদের তুলনায় এগিয়ে ভারত। হেড টু হেডে আধিপত্য ভারতের দখলেই।






