বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সিজন ফোর’এর আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নাঈম ইসলাম। তিনি ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামিকে। টস হেরে ব্যাট করছে রাজশাহী।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটে ৪৩ রান।
৬ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স। অন্যদিকে ৬ ম্যাচের ২টিতে জিতে সপ্তম স্থানে রয়েছে রাজশাহী কিংস।








