চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টো থেকেও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধে আইন দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৬
অন্যান্য, প্রবাস সংবাদ
A A

কানাডার টরন্টোতে এক সংলাপ অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃতি কিংবা আপত্তিকর মন্তব্য করা কোনো বিবেচনায়ই মত প্রকাশের অধিকারের মধ্যে পড়ে না। এ জন্য পশ্চিমা দেশগুলোতে বিদ্যমান ‘হলোকাস্ট ডিনায়াল ল’ এর আদলে বাংলাদেশেও দ্রুত আইন প্রণয়ন করা দরকার।

টরন্টোর মুক্তমনা মানুষদের মত প্রকাশের বিকল্প মিডিয়া ‘হ্যালো, টরন্টো থেকে বলছি..’র সংলাপে বক্তারা এমন দাবি জানান।

রোববার রাতে ডেনফোর্থের ক্রিয়েটিভ ফিল্মস এর স্টুডিওতে এই সংলাপটির রেকর্ড করা হয়।

সাংস্কৃতিক সংগঠক আহমেদ হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রগতিশীল রাজনৈতিক উদ্যোগ- পিডিআইর যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ দে, ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট শামান সাত্ত্বিক এবং কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স।

বাংলাদেশসহ সমসাময়িক আলোচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহের ওপর টরন্টোতে বসবাসরত মুক্তচিন্তার রাজনীতিক, লেখক-সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী তথা মুক্তমনের প্রতিনিধিত্বশীল মানুষদের বক্তব্য তুলে ধরার অনলাইন প্ল্যাটফরম এই ‘হ্যালো, টরন্টো থেকে বলছি…’।

টক শোর আদলে চিন্তাশীল মানুষদের মতামত ধারণ করে তা অনলাইনে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা হয়।

Reneta

এ প্রসঙ্গে ‘হ্যালো, টরন্টো থেকে বলছি..’র অন্যতম উদ্যোক্তা সাংস্কৃতিক সংগঠক আহমেদ হোসেন বলেন, ‘বাংলাদেশ এবং বিশ্বের সমসাময়িক ঘটনাবলী আমাদেরও স্পর্শ করে। কিন্তু সেগুলো প্রকাশের নিজস্ব কোনো মাধ্যম আমাদের নেই। তাই বিকল্প মাধ্যমে আমরা আমাদের ‘ভয়েস’ তুলে ধরছি। ‘হ্যালো, টরন্টো থেকে বলছি..’ এই উদ্দেশ্য নিয়েই কাজ করছে।’

পুরো আলোচনাটির ভিডিওগ্রাফী করেছেন, এনায়েত করীম। তাকে সহায়তা করেছেন আমিনুল ইসলাম খোকন, মণীস রফিক ও বিদ্যুৎ সরকার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টরেন্টো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

এপ্রিল ২৯, ২০২৬

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT