চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার পুলিশ সার্ভিসে ফেব্রুয়ারি থেকে এ আই সিস্টেম চালু হচ্ছে

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১০:১৯ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

কানাডার টরেন্টোতে আগামী ফেব্রুয়ারি থেকে টরন্টো পুলিশ সার্ভিস (টিপিএস) এর ৮৭৭ অ-জরুরি কল লাইনটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) সিস্টেম দ্বারা পরিচালিত হবে।

টিপিএস “হাইপার” নামের একটি কানাডিয়ান কোম্পানির সঙ্গে চুক্তি করেছে, যা বিশেষভাবে অ-জরুরি কলের জন্য এ আই সমাধান প্রদান করবে। সিস্টেমটি চালু হলে ৮৭৭ লাইনে কল করলে স্বয়ংক্রিয় ভয়েসের সঙ্গে কথা বলা যাবে, যা অ্যাপলের সিরি বা অ্যামাজনের অ্যালেক্সার মতো কাজ করবে।

টিপিএস-এর কমিউনিকেশন ইউনিটের সুপারিনটেনডেন্ট গ্রেগরি ওয়াটস বলেন, “এই নতুন প্রযুক্তি ব্যবহার করার ফলে আর এরকম দীর্ঘ অপেক্ষা হবে না। এখন যে কেউ অ-জরুরি লাইনে কল করবেন, তারা সঙ্গে সঙ্গে এ আই সিস্টেমের মাধ্যমে সাড়া পাবেন।”

টরন্টো পুলিশ বোর্ডের চেয়ার শেলি ক্যারল বলেন, হাইপার সিস্টেম দীর্ঘ ৯১১ অপেক্ষার সময় কমানোর একটি উপায়। এতে অপারেটররা উচ্চ-প্রাধান্যের কলের দিকে বেশি মনোযোগ দিতে পারবেন।

তিনি আরো বলেন, এটি সর্বদা মানবিক সেবা হতে হবে, তবে প্রযুক্তি সাহায্য করতে পারে এবং প্রতিটি অপারেটরের কাজ আরও দক্ষ করে তুলতে পারে।

অ-জরুরি কলের জন্য এআই ব্যবহার করা হলেও, ৯১১ কলের সময় মানব অপারেটরই সাড়া দেবেন। যদি সিস্টেম কোনো কলকে জরুরি হিসাবে শনাক্ত করে বা পরিস্থিতি দ্রুত জরুরি হয়ে যায়, তাহলে কল সঙ্গে সঙ্গে ৯১১ অপারেটরের কাছে পাঠানো হবে।

Reneta

হাইপার সিস্টেম কেবল অনুমোদিত তথ্যের ভিত্তিতে উত্তর দেবে। যদি তথ্য নির্ভরযোগ্য না হয়, কলটি মানব অপারেটরের কাছে হস্তান্তর করা হবে। কলের তথ্য ও নিরাপত্তা কঠোর নিয়ন্ত্রণে থাকবে; তথ্য কোনো প্রশিক্ষণ বা বাইরের উদ্দেশ্যে ব্যবহার করা হবে না।

উল্লেখ্য এক মহিলা পূর্বে সিবিসি টরন্টোকে জানিয়েছিলেন, তিনি ১২ ঘণ্টা লাইনে অপেক্ষা করেছিলেন এবং পরে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল।

কিছু বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেছেন, যেমন কলের ভুল শ্রেণীবিন্যাস বা এ আই-এর মাধ্যমে ভুল তথ্য দেওয়া হতে পারে কিনা। তবে কোম্পানি বলছে, সিস্টেমটি কঠোর নিয়মের মধ্যে পরিচালিত হবে এবং ভুল তথ্য দেওয়ার ঝুঁকি নেই।

উল্লেখ্য কানাডার সব প্রভিন্সে জরুরি লাইন গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে নাগরিকদের অপেক্ষা করতে হয় কখনো কখনো অপেক্ষার লাইনটা দীর্ঘ হয়। এই ক্ষেত্রে তদন্ত পুলিশ সার্ভিসের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাটরন্টো পুলিশ সার্ভিস (টিপিএস)টরেন্টো
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানাবেন রোনালদো?

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT