চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোয় প্রবীণদের সহায়তায় কানাডিয়ান সেন্টারের উদ্যোগ

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১২:৫০ অপরাহ্ণ ২১, জুন ২০২০
প্রবাস সংবাদ
A A
কানাডা

টরন্টোয় বসবাসরত বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় প্রবীণদের সহায়তার লক্ষে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন এন্ড নলেজ।

এর মধ্যে ভার্চুয়াল বিভিন্ন কর্মশালা পরিচালনা, দর্শনীয় স্থানগুলোতে ভার্চুয়াল ভ্রমণ, বিশেষজ্ঞদের সহায়তায় স্বাস্থ্য পরামর্শ দেওয়া, গল্প শেয়ার করার মতো বিনোদনমূলক কার্যকলাপ চালানো অন্যতম।

আগামী ২৮ জুন থেকে পরিচালিত হবে এসব কর্মসূচি।

কানাডিয়ান সেন্টারের পক্ষ থেকে সম্প্রতি প্রায় শতাধিক প্রবীণ ব্যক্তির (৫৫+) সাথে যোগাযোগ করা হয়। এর উদ্দেশ্য ছিল করোনাকালীন এই দুর্যোগে তারা কেমন আছেন, কোনো সমস্যা অনুভব করছেন কিনা তা জানা। এতে দেখা যায় অনেকেই তাদের ও দেশ-বিদেশে অবস্থানরত নিকটজনদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। এছাড়া কিছু ব্যক্তিগত ও অন্যান্য সমস্যাও আছে। বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে কানাডিয়ান সেন্টার এসব উদ্যোগ গ্রহণ করেছে। এতে সহায়তা করছে সার্ভিস কানাডা।

উল্লেখযোগ্য উদ্যোগগুলো হচ্ছে: শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রবীণদের সম্পৃক্ত করে ভার্চুয়াল বিভিন্ন কার্যক্রম চালানো। যেমন, সবজি বাগান সম্পর্কে পরামর্শ প্রদান, দর্শনীয় স্থানগুলোতে ভার্চুয়াল ভ্রমণ, বিশেষজ্ঞদের সহায়তায় স্বাস্থ্য পরামর্শ দেওয়া, গল্প শেয়ার করার মতো বিনোদনমূলক ক্রিয়াকলাপ চালানো। কীভাবে স্মার্ট ফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং রিমোট টিউটোরিয়াল ব্যবহার করে অন্যের সাথে ভিডিও চ্যাট করতে হয় তা শেখানো। সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার, ফেইস মাস্ক, হ্যান্ড গ্লাভস প্রদান এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নৈতিক সমর্থন প্রদান করা।

এরই ধারাবাহিকতায় আগামী ২৮ জুন, দুপুর ১২টায় এক কর্মশালার আয়োজন করা হয়েছে। সবজি চাষে বিদ্যমান সমস্যা ও উত্তরণের উপায়সহ এ বিষয়ক বিভিন্ন তথ্য প্রদান করা হবে। অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন তিনজন কৃষিবিদ কামাল মুস্তফা হিমু, ড. মোহাম্মদ আলি ও গোলাম আজম চৌধুরী। জুমের সাহায্যে অনুষ্ঠানটি পরিচালিত হবে। সবার জন্য এটি উন্মুক্ত। আগ্রহীরা অংশগ্রহণের জন্য [email protected] এই ইমেইলে জানালে, লিংক, আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টরন্টোপ্রবাসীপ্রবীণ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলিয়াস সিজার থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছেন স্পেন কোচ, নিজেদেরই বললেন ফেভারিট

জুলাই ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT