চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোতে মুক্তিযুদ্ধের বন্ধু লেয়ার লেভিনকে সম্মাননা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৬
প্রবাস সংবাদ
A A

কানাডা প্রবাসী বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন ‘টরন্টো ফিল্ম ফোরাম’ মুক্তিযুদ্ধের বন্ধু লেয়ার লেভিনকে সম্মাননা প্রদান করেছে। এই উপলক্ষে তিনি বর্তমানে টরন্টো সফরে রয়েছেন।

নৈশভোজে ফিল্ম ফোরামের আহ্বায়ক এনায়েত করীম বাবুল বাংলাদেশের অন্যতম বন্ধু এই চলচ্চিত্র নির্মাতাকে স্বাগত জানান। নিউজার্সি থেকে আসা বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী এসময় মুক্তিযুদ্ধে লেয়ার লেভিনের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে লেয়ার লেভিন বলেন,আমেরিকা সেই সময় পাকিস্তানকে সমর্থন এবং অস্ত্র সরবরাহ করেছে। সেই অস্ত্র দিয়েই পাকিস্তানীরা বাংলাদেশের নিরীহ মানুষদের হত্যা করেছে। কিন্তু আমেরিকান নাগরিকরা এই বর্বরতাকে সমর্থন করেনি।

Banglabid

তিনি বলেন, তিনি এবং তার স্ত্রী মার্কিন সরকারের অবস্থানের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করেছেন। পরে তিনি তার চলচ্চিত্রের ক্রুদের নিয়ে যুদ্ধময়দানে চলে যান।

চলচ্চিত্র নির্মাতা মনীষ রফিক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ফিল্ম ফোরামের কর্মকর্তারা, লেখক সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে নৈশভোজে অংশ নেন।

 

Reneta

মার্কিন চলচ্চিত্র নির্মাতা লেয়ার লেভিন ১৯৭১ সালে বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীর নির্মম গণহত্যার চিত্রায়ন করেন। তার গৃহীত ফুটেজ ব্যবহার করেই পরবর্তীতে মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্র নির্মিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টরেন্টো
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT