বিনোদন

টম ক্রুজের কাছে হেরেছিলেন ডোয়েইন জনসন

অভিনেতা ডোয়েইন জনসন ও টম ক্রুজের ছবি, অ্যাকশন সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ডোয়েইন জনসন ও টম ক্রুজের ছবি, যেখানে তারা একটি অ্যাকশন দৃশ্যে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউড তারকা ডোয়েইন জানিয়েছেন জনপ্রিয় চরিত্র ‘জ্যাক রিচার’ এর জন্য অডিশন দিয়েছিলেন তিনি। কিন্তু টম ক্রুজের কাছে হেরে যান এই তারকা। ফলে জনপ্রিয় এই চরিত্রটিতে অভিনয়ের সুযোগ হয় টম ক্রুজের।

লক ডাউনের কারণে বাড়িতেই কাটছে ডোয়েইন জনসনের সময়। অবসর কাটাতে ইনস্টাগ্রামে এসে ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সেখানেই ডোয়েইন জনসন এই তথ্য জানান।

ভিডিওতে এই তারকা বলেন, তিনি এই চরিত্রটিতে অভিনয় করতে চেয়েছিলেন। আত্মবিশ্বাসীও ছিলেন। কিন্তু শেষমেশ তাকে নির্বাচন করা হয়নি। এখন পর্যন্ত অভিনয় করা সব চরিত্র নিয়েই তিনি সন্তুষ্ট। শুধু জ্যাক রিচার চরিত্রে অভিনয় করতে না পারার আফসোস রয়ে গেছে।

জ্যাক রিচার চরিত্রটিতে কাজ করার সুযোগ না পেলেও আরেকটি ভালো সুযোগ পেয়েছিলেন ডোয়েইন জনসন। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’র পঞ্চম কিস্তিতে ‘লুক হবস’ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। ডোয়েইন জনসন বলেন, ‘পৃথিবীটা মজার যায়গা। একটা দরজা বন্ধ হয়ে গেলেও আরেকটা দরজা খুলে যায়।’

ডোয়েইন জনসন বর্তমানে হলিউডের সবচাইতে বেশি পারিশ্রমিক হাঁকানো অভিনেতাদের একজন। তার ঝুলিতে আছে ‘দ্য মমি রিটার্নস’, ‘জার্নি ২: দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড’, ‘হারকিউলিস’, ‘স্নিচ’, ‘মোয়ানা’, ‘জুমাঞ্জি’র মতো জনপ্রিয় সিনেমা।

বিষয়:টম ক্রুজ ডোয়েইন জনসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…