স্পোর্টস

টপঅর্ডারের ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ

টপঅর্ডারের ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ

শুরুটা হয়েছে তামিমকে (৪) দিয়ে। কুলাসেকারার করা প্রথম ওভারের শেষ বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন। এরপর একে একে ফিরে গেছেন পাঁচজন। সিরিজ জেতার ম্যাচে ২৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বেশ বিপাকে বাংলাদেশ।

তামিম ফিরে যাওয়ার পরের ওভারের শেষ বলে ফিরতে হয় সাব্বিরকে (০)। কুলাসেকারার বলে ক্যাচ দেন চান্দিমালের হাতে।

পরের ওভারের তৃতীয় বলে ফিরে যান মুশফিক (০)। তিনি লাকমলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

তিন উইকেট পড়ার পর সৌম্যকে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান।

১৬তম ওভারে ৭৭ রানের মাথায় ভাঙে তাদের জুটি। সৌম্য (৩৮) স্টাম্পিং হয়ে ফিরে যান।

সাকিব লড়াইটা বাঁচিয়ে রাখেন। ক্যারিয়ারের ৩৪তম অর্ধশতক তুলে নেন। কিন্তু তাকেও ফিরতে হয় ৫৪ রানের মাথায়।

বিষয়:বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…