বাংলাদেশ

ঝিনাইদহ থেকে পলাতক জঙ্গি আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জে নিহত

ঝিনাইদহ থেকে পলাতক জঙ্গি আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জে নিহত

চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় নিহত আব্দুল্লাহ ঝিনাইদহের জঙ্গি আস্তানা থেকে পালিয়েছিল এমন তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম। জঙ্গিদের অর্থায়নের সবগুলো সুত্র এখনো বের করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মনিরুল ইসলাম বলেন, ঝিনাইদহে জঙ্গি আস্তানা সনাক্ত করে অভিযান শুরুর আগেই সেখান থেকে পালিয়ে যায় জঙ্গি নেতা আব্দুল্লাহ।

তবে চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত আরেক জঙ্গি আবু আগে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলো বলেও জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, জঙ্গি অর্থায়ন হচ্ছে দেশের ভেতর ও বাইরে থেকে।

তবে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের ব্যাপারেও ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

বিষয়:জঙ্গী আস্তানামনিরুল ইসলাম
প্রতিবেদক

এনামূল কবীর রূপম

এনামূল কবীর রূপম

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…