চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের চার দিনব্যাপী মুজিববর্ষ উৎসব শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২০
রাজনীতি
A A

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চার দিনব্যাপী মুজিববর্ষ উৎসব শুরু হয়েছে। উৎসবের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ।

উদ্বোধনকাল তিনি তার বক্তৃতায় বলেছেন: স্বেচ্ছাসেবক লীগে কোন অনুপ্রবেশকারী, হাইব্রিড, মাদক ব্যবসায়ী, সন্ত্রাস ও দুর্নীতিবাজের ঠাঁই হবে না।তিনি স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সেবার ব্রত নিয়ে মানুষের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করার আহবান জানান।

সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব রহমান খোকন, সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সারোয়ার জাহান বাদশা।

প্রধান বক্তা হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন: ডিজিটাল বাংলাদেশ আজ কোন স্বপ্ন নয়! জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির অব্যাহত গুজব সন্ত্রাস রুখে দিতে নেতাকর্মীদের তথ্য প্রযুক্তিতে আরো কর্মদক্ষ হওয়ার উপর গুরুত্বারোপ করেন। সেই লক্ষ্যে তথ্য প্রযুক্তি বিষয়ে বাস্তব প্রশিক্ষণ গ্রহণের আহবান জানান নেতাকর্মীদের। তথ্য প্রযুক্তিতে দক্ষ হয়ে সাম্প্রদায়িক অপশক্তির গুজব সন্ত্রাসের জবাব দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য পারভীন জাহান কল্পনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আশীষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, ফরিদুর রহমান খান ইরান, শাহ জালাল মুকুলসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT