চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝালকাঠিতে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে মুগডালের আবাদ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:৫৭ পূর্বাহ্ণ ১৮, জুলাই ২০১৬
কৃষি
A A

ঝালকাঠিতে বাড়ছে মুগডালের আবাদ। সবচেয়ে বেশী আবাদ হয়েছে বারি-১৪ জাতের মুগডাল। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক।

জেলার কাঁঠালিয়া উপজেলার কিছু অংশে বেড়িবাঁধ নির্মান হওয়ায় সেখানে রবি মৌসুমে পড়ে থাকা পতিত জমিতে মুগডালের চাষ করেছেন কৃষক। আগে বেড়িবাঁধ না থাকায় রবি মৌসুমে ফসল তোলার আগেই তা নদীতে তলিয়ে যেত। এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরো বেশি জমিতে আবাদ হয়েছে মুগডাল।

এবারের ফলন অনেক ভালো হওয়ায় সন্তুষ্ট কৃষকরা। ভবিষ্যতে আবারও মুগডাল চাষে আগ্রহী হয়ে উঠেছেন তারা।

জেলার চার উপজেলায় এ বছর ১৪৬০ হেক্টর জমিতে মুগডাল আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। আবাদ হয়েছে ১৭৯০ হেক্টরে। ফলন পাওয়া গেছে হেক্টর প্রতি দেড় মেট্রিক টন।

ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আবু বকর সিদ্দিক জানান, প্রতি এক বিঘা জমিতে প্রায় ৯ মণ ডাল উৎপন্ন হয়েছে। প্রথমবারের মতো মুগডাল চাষ করা কৃষকরা ফলনে খুব খুশি বলে জানান তিনি।

ঝালকাঠির শৌলজালিয়া ইউনিয়নে বেড়িবাঁধের আওতায় রঘুরচরে প্রায় একশ’ একর জমিতে দুই শতাধিক কৃষক মুগডালের আবাদ করেছেন।

ট্যাগ: ঝালকাঠিডালমুগডাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেত্রকোণায় শ্যামগঞ্জ-দূর্গাপুর সড়কের বেহাল দশা

পরবর্তী

ঝালকাঠিতে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে মুগডালের আবাদ

পরবর্তী

ময়মনসিংহে দুই আসনে উপ-নির্বাচন আজ

ময়মনসিংহে দুই আসনে উপ-নির্বাচন আজ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT