চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝগড়া মিটেছে সোনম-কঙ্গনার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

গত বছরের অক্টোবরে কঙ্গনা রানাউত এবং সোনম কাপুরের সম্পর্ক ছিল সাপে-নেউলে। আর এবছরেই এক ছবিতে হাসি মুখে ছবি তুলেছেন তারা, যেন কিছুই হয়নি। এক ফ্রেমে কঙ্গনা-সোনমকে দেখে বেশ অবাক হয়েছেন ভক্তরা।

স্যাকরেড গেমস এর অভিনেত্রী কুবরা সাইত একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে সোনম কাপুর এবং কঙ্গনা পাশাপাশি বসে আছেন হাসি মুখে। ছবিতে আরও আছেন নির্মাতা মধুর ভান্ডারকর। ছবি দেখে বোঝার কোনো উপায় নেই যে এক বছর আগেও তাদের ঝগড়া হয়ে উঠেছিল খবরের নিয়মিত শিরোনাম।

২০১৮ সালে নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্ত অভিযোগ তোলার পর একের পর এক নায়িকা তাদের তিক্ত অভিজ্ঞতা জানাচ্ছিলেন। সেই সময় ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন’ এর পরিচালক বিকাশ বহেল এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কঙ্গনা। কঙ্গনা জানান, বিকাশ নাকি তাকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে বলতেন, ‘তোমার শরীরের গন্ধটা আমার খুবই পছন্দের।’ তখন তিনি বলতেন ‘কী উল্টোপাল্টা বকছেন?’

কঙ্গনার এই অভিজ্ঞতার কথা শুনে সোনম কাপুর রীতিমতো খোঁচা মেরে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘ভোগ’-এর ‘উই দ্য ওম্যান সামিট’-এ বলেছিলেন, ‘মাঝে মাঝে কঙ্গনার কথা বিশ্বাস করা কঠিন, কারণ তিনি তো অনেক কথাই বলেন।’

সোনমের এই বক্তব্যে বেজায় খেপেছিলেন কঙ্গনা। মন্তব্য করেছিলেন, ‘সোনম কোনো ভালো অভিনেত্রী নন, ভালো বক্তা হিসেবেও তার সুনাম নেই। আমাকে নিয়ে নাক গলানোর অধিকার এসব ফিল্মি মানুষদের কে দিয়েছে? আমি প্রত্যেককে ধ্বংস করে দেবো।’

এই ঝামেলার আগে অবশ্য সোনম এবং কঙ্গনার মধ্যে কোনো ঝামেলা ছিল না। তাদেরকে এক ফ্রেমে বন্দি হতে দেখে নেটিজেনরা ধারণা করে নিয়েছেন নিজেদের ঝামেলা মিটিয়ে ফেলেছেন এই দুই নায়িকা। ফিল্মি বিট

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গনা রানাউতসোনম কাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্দোলনের মুখে মেট্রোর ভাড়া বৃদ্ধি স্থগিত

পরবর্তী

মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা

পরবর্তী

মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা

ভোলায় দফায় দফায় সংঘর্ষ, বহু হতাহতের আশঙ্কা

সর্বশেষ

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT