বাংলাদেশ

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান

বাংলাদেশ সরকারের সরকারি অফিসের লোগো, কেন্দ্রস্থলে মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের অফিসের লোগো, কেন্দ্রে মানচিত্রসহ, সবুজ ও লাল রঙে ডিজাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিনি আরও জানান, সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি, রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারী, রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠান শেষে ‘জয় বাংলা’ বলবেন। এ ছাড়াও সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলি, সভা-সেমিনারের ক্ষেত্রে ‘জয় বাংলা’ বলতে হবে।

২০২০ সালে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই স্লোগান জনগণকে মুক্তিসংগ্রামে প্রবলভাবে প্রেরণা যুগিয়েছিল। ‘জয় বাংলা’ স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির অনুপ্রেরণার উৎস। সেসময় প্রতিটি সফল অপারেশন শেষে বা যুদ্ধ জয়ের পর মুক্তিযোদ্ধারা চিৎকার করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জয় উদ্‌যাপন করত।

তার আগে নানা ধাপ পেরিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চে তার ভাষণ শেষ করেছিলেন ‘জয় বাংলা’ বলে।

মূলত তার পর থেকেই ‘জয় বাংলা’ সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করে।

বিষয়:জয় বাংলা জাতীয় স্লোগান স্লোগান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…