চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ে বছর শেষ করল চেলসি-লিভারপুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
চেলসি ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচের মধ্যে একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৭ সালের শেষটা জয়ে রাঙানোর সুযোগ হাতছাড়া করল না চেলসি-লিভারপুল। নতুন বছরে পা রাখার একদিন আগে প্রিমিয়ার লিগে হাসিমুখে মাঠ ছেড়েছে দুই জায়ান্ট ক্লাব।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে চেলসি। আর পিছিয়ে পড়েও লেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে লিভারপুল।

রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার গুঞ্জন বাড়ায় দলের মূল তারকা এডেন হ্যাজার্ডকে ছাড়াই স্ট্যামফোর্ড ব্রিজে মূল একাদশ সাজান চেলসি কোচ অ্যান্টনে কন্টে। তাতে খুব একটা হতাশ হতে হয়নি ইতালিয়ান কোচকে। প্রথমার্ধেই স্টোকের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

গোলের শুরুটা অ্যান্তনিও রুয়েদিয়েগারকে দিয়ে, ৩ মিনিটে। ছয় মিনিট পর গোল পান ড্যানি ড্রিঙ্কওয়েটার। ২৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেজ।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ব্যবধান ৪-০ করেন ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। আর ম্যাচের দুই মিনিট বাকি থাকতে ডেভিড জাপ্পাকোস্টার গোলে ৫ গোলের বড় জয় পায় চেলসি।

Reneta

অ্যানফিল্ডে মাত্র ৩ মিনিটে জেমি ভার্ডির গোলে লেস্টারের বিপক্ষে পিছিয়ে পড়ে লিভারপুল। কিন্তু অলরেডদের আছেন এক মোহাম্মদ সালাহ। জোড়া গোলে দলকে টেনে তুলে তিন পয়েন্ট পাইয়ে দেন মিসরীয় ফরোয়ার্ড। ৫২ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর ৭৬ মিনিটে জয়সূচক গোলটিও এসেছে তার থেকে।

বড় জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্টে টেবিলের দুইয়ে উঠে এসেছে চেলসি। সমান ম্যাচে ৪১ পয়েন্টে চতুর্থ স্থানে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্টে শীর্ষে ম্যানসিটি। ২০ ম্যাচে ৪৩ পয়েন্টে তিনে অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

মসজিদ নির্মাণই এখন ববিতার সবচেয়ে বড় স্বপ্ন

জুলাই ১৫, ২০২৬

নান্দনিক ফুটবলে মুগ্ধ দর্শক, স্পেনকেই মনে করছেন বিশ্বচ্যাম্পিয়ন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষা শেষে দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

জুলাই ১৫, ২০২৬

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT