চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ১৩, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নাগালে থাকা লক্ষ্যে তামিম ইকবাল ও সৌম্য সরকার ভিত দিলেন ৫৪ রানের জুটি গড়ে। তামিমের উইকেট হারিয়ে শতরানের পথ পাড়ি দিয়ে আউট হলেন সাকিব আল হাসান। তার দেখানো পথে হাঁটলেন সৌম্য। শতরান পেরিয়ে উইন্ডিজ অফস্পিনার অ্যাসলে নার্সের জোড়া আঘাতে বাংলাদেশ হঠাৎ ছন্দ হারালেও মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের প্রতিরোধে পাওয়া যাচ্ছে জয়ের সুবাস।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দেয়া বাংলাদেশ দ্বিতীয় দেখাতেও ফাইনাল নিশ্চিত করে ফেলা দলটিকে হারানোর উজ্জ্বল সম্ভাবনা জাগিয়েছে। ২৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা টাইগারদের সংগ্রহ ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬২ রান।

এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিতের হাতছানি নিয়ে ২৪৮ রানের লক্ষ্যে ব্যাটিং নামা বাংলাদেশ শতরান পাড়ি দেয় মাত্র এক উইকেট হারিয়ে। তবে ইনিংসের ২১তম ওভারে নার্সের জোড়া আঘাতে হঠাৎ ছন্দপতন ঘটে।

৩৫ বলে ২৯ রান করে কাভারে রস্টন চেজের হাতে সহজ ক্যাচ তুলে দেন সাকিব। এক বল পরই শর্ট লেগে আমব্রিসের হাতে ক্যাচ দেন সৌম্য। আউট হওয়ার আগে তুলে নেন নিজের নবম ফিফটি। ৬৭ বলে ৫৪ রানের ইনিংসে ছিল ৪টি চার ও দুটি ছয়ের মার।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবাল ও সৌম্য সরকারের ওপেনিং জুটিই সহজ জয়ের পথ দেখায়। ক্লনটার্ফ থেকে ভেন্যু বদলে ম্যালাহাইডে এলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দেখাতেও মেলে ভাল শুরু।

ছোট লক্ষ্যে দুই বাঁহাতি মিলে যোগ করেন ৫৪ রান। ইনিংসের নবম ওভারে নার্সের বলে বোল্ড হন তামিম। টাইগার ওপেনার ২৩ বল খেলে করেন ২১। তার ইনিংসে ছিল চারটি বাউন্ডারি।

Reneta

ডাবলিনে রৌদ্রজ্জ্বল সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাশরাফী-মোস্তাফিজদের দাপটের সামনে লম্বা হয়নি ক্যারিবীয়দের ইনিংস। ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তোলে ২৪৭ রান। শাই হোপ ৮৭ ও জেসন হোল্ডার করেন ৬২ রান। মোস্তাফিজ চারটি ও মাশরাফী নেন তিন উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT