চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জয়ের ব্যাটিং দেখে মনে হয়নি নতুন খেলোয়াড়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ন ০২, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হতে পারে মাহমুদুল হাসান জয়। কথাটি কিছুটা বিস্ময় জাগালেও মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১১ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলার পর বিশ্বাসটা ছড়াতে শুরু করেছে অন্যদের মাঝেও।

জয়ের ব্যাটে ভর করে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসের লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ। স্বাগতিকদের ৩২৮ রানে অলআউট করে দ্বিতীয় দিন শেষে সফরকারীরা ২ উইকেট হারিয়ে তুলেছে ১৭৫ রান। শান্ত ৬৪ রান করে ফিরে গেছেন। জয় ৭০ ও মুমিনুল হক ৮ রানে অপরাজিত।

৮ উইকেট হাতে রেখে বাংলাদেশ পিছিয়ে ১৫৩ রানে। দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের সামনে আসেন তিন উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ। জয় সম্পর্কে তার মূল্যায়ন মুমিনুলের মতোই ইতিবাচক।

‘অনেকদিন পর টপঅর্ডার থেকে রান এসেছে। এটি অনেক ইতিবাচক সাইন। জয় অনেক ভালো ব্যাটিং করেছে। ও যে নতুন খেলোয়াড় মনে হয়নি। বেশ ভালো মানিয়ে নিয়েছে।’

‘আমরা জানি ও অনেক ভালো খেলোয়াড়। অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন দলে বেশ ভালো খেলেছে। ঘরোয়াতে ভালো খেলেই জাতীয় দলে এসেছে। ওর অনেককিছু দেয়ার আছে বাংলাদেশকে। ওর ব্যাটিং দেখে সতীর্থরা ড্রেসিংরুমে সমর্থন দিয়েছে। অনেক স্বচ্ছন্দে খেলেছে। বাংলাদেশ দল, ওর ক্যারিয়ারের জন্য অনেক ভালো হয়েছে।’

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে জয় দেখা পান প্রথম ফিফটির। ১৬৫ বলে পাঁচটি চারে পৌঁছান পঞ্চাশে। ২১১ বলে ৭০ রানে অপরাজিত ইনিংসটিতে চার সাতটি। বাংলাদেশ এখনও প্রথম ইনিংসে দেড় শতাধিক রানে পিছিয়ে। জয়ের উইকেট অক্ষত থাকায় লিডের আশাও বড় হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জয়মিরাজমুমিনুললিড স্পোর্টসল্যাথামশরিফুলশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT