চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের বিশ্বাস ছড়াচ্ছেন অধিনায়ক

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১০:২৮ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নটিংহ্যাম থেকে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ক্রিকেটারদের ‘ধরাবাধা’ অনুশীলন রাখেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তারপরও ট্রেন্ট ব্রিজ কাউন্টি গ্রাউন্ডে চলল পুরোদমে প্রস্তুতি। তামিম ইকবাল ছাড়া হাজির সব টাইগার। ঐচ্ছিক অনুশীলনে সাকিব আল হাসানকে দেখে তো সবার চক্ষু ছানাবড়া! কারও কারও তো বিশ্বাসই হচ্ছিল না সাকিব মাঠে এসেছেন!

মাঠে থেকে যারা বাংলাদেশের ক্রিকেট নিয়মিত অনুসরণ করেন, তাদের কাছে ধাক্কা লাগার মতোই ব্যাপার। ঐচ্ছিক অনুশীলনেও সাকিবের সরব উপস্থিতি-এমনটা দেখা যায় যে কালেভদ্রে!

বিশ্বকাপে যেমন ব্যাটিং-বোলিং করছেন তাতে নির্ভার হয়ে দিনটি বিশ্রামেই কাটাতে পারতেন সাকিব। দিতে পারতেন পরিবারকে সঙ্গ। বিশ্বসেরা অলরাউন্ডারের মাঠের সঙ্গে এই সখ্যতা আর মনোভাব বলে দেয় পুরো দলের মনের ভাষাই, অস্ট্রেলিয়াকে হারাতে কতটা মরিয়া বাংলাদেশ।

২০ ওয়ানডে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গেছে মাত্র একবার। ১৪ বছর আগে কার্ডিফে অজি-বধের যে ঐতিহাসিক গল্প লিখেছিল বাংলাদেশ, সে দলের একমাত্র প্রতিনিধি মাশরাফী বিন মোর্ত্তজা। সাকিব-তামিম-মুশফিকদের অভিষেক হয়নি তখনও। টিভি পর্দায় দেখেছেন মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি। ভেসেছেন আনন্দের বন্যায়।

আরেকবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে লড়াইয়ের আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফীর সংবাদ সম্মেলনে বারবার ফিরে এল- রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টদের বিপক্ষে সেই জয়টির অলিগলি। এক বিদেশি সাংবাদিকের প্রশ্ন সেই জয়টি ধরেই কি বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট?

‘হ্যাঁ, অনেক আগের কথা বলছেন, ১৪ বছর, এবং সেটি এই দেশেই। আমি মনে করি সেই জয় আমাদের অনেক বদলেছে। আমি জানি আমাদের অনেক খেলোয়াড়ই মনে করে আমরা যে কাউকে হারাতে পারি। কিন্তু অস্ট্রেলিয়াকে হারানো সহজ হবে না। আমি খেলোয়াড়দের বলেছি বিশ্বাস রাখতে। বিশেষ করে আমরা যদি ভালো শুরু করতে পারি। জানি না কী হবে, তবে আমরা লড়াই করব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT