নবম আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া ১২২ রানের লক্ষে
ব্যাট করবে রাইজিং পুনে সুপার জায়ান্ট। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে
হরভাজন সিংয়ের অনবদ্য ৩০ বলে ৪৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরুটা ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। শুরু থেকেই পুনের বোলিং তোপের মুখে মুম্বাই।
দলীয় ৮ রানের মাথায় ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে অধিনায়ক রোহিত শর্মা। ২৯ রানের মাথায় জোড়া আঘাত আনেন পুনের পেসার ইশান্ত শর্মা ও মিচেল মার্শ।
পুনের বোলারদের নিয়ন্ত্রিত বলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুম্বাই। শেষ দিকে আম্বাত্তি রাইডুর ২২ ও হরভাজন সিংয়ের সাত চার ও এক ছয়ে ৩০ বলে ৪৫ রান ম্যাচে বাড়তি বিনোদনের সৃষ্টি করে।

ইশান্ত শর্মার শেষ ওভারে ১৭ রান তুলে নেয় ভাজ্জি। মূলত হরভাজনের ব্যাটিং নৈপূণ্যে ১২১ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স।
পুনের বোলারদের পক্ষে ইশান্ত শর্মা ও মিচেল মার্শ দু’টি করে উইকেট নেন।








